Job PreparationBangla GrammarBCS PreparationGovt Job Preparation (10th-20th Grade)

প্রবাদ-প্রবচন ও গুরুত্বপূর্ণ ইংরেজি প্রবাদ বাক্য বাংলা অর্থসহ (ব্যাখ্যাসহ পূর্ণাঙ্গ হ্যান্ডনোট) | বিসিএস ও চাকরির প্রস্তুতি

Thank you for reading this post, don't forget to subscribe!
📚 বাংলা ব্যাকরণ ও প্রবাদ-প্রবচন মাস্টারক্লাস

প্রবাদ-প্রবচন ও গুরুত্বপূর্ণ ইংরেজি প্রবাদ বাক্য বাংলা অর্থসহ (ব্যাখ্যাসহ পূর্ণাঙ্গ হ্যান্ডনোট)

বিসিএস, প্রাথমিক সহকারী শিক্ষক, ব্যাংক ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাছাইকৃত সর্বাধিক কমনোপযোগী সংকলন।

বাংলা ব্যাকরণ ও ইংরেজি অনুবাদ (Translation & Idiomatic Proverbs) অংশে প্রবাদ-প্রবচন থেকে প্রতি বছর বিসিএস প্রিলিমিনারি, লিখিত পরীক্ষা এবং বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় নিশ্চিত প্রশ্ন আসে। বিশেষ করে ইংরেজি প্রবাদের ভাবানুবাদ এবং বাংলা প্রবাদের অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বঙ্গ-এর পাঠকদের জন্য মোট ২৪৩টি সেরা প্রবাদ বাক্য নির্ভুল বানান ও সহজ ব্যাখ্যাসহ নিচে সুন্দরভাবে সারণিবদ্ধ করা হলো।

🌟 পার্ট ১: গুরুত্বপূর্ণ ইংরেজি প্রবাদ বাক্য বাংলা অর্থসহ (১৬১টি প্রবাদ)


Proverbs with Bangla Meaning

নং ইংরেজি প্রবাদ বাক্য (English Proverb) যথাযথ বাংলা অর্থ ও ভাবানুবাদ
1 All covet, all lost অতি লোভে তাঁতি নষ্ট
2 Empty vessels sound much অসারের তর্জন গর্জনই সার
3 Grasp all, lose all অতি লোভে তাঁতি নষ্ট
4 Habit is second nature অভ্যাসই স্বভাবে দাঁড়ায়
5 Tit for tat ইট মারলে পাটকেল খেতে হয়
6 Beat about the bush কাজের কথায় না এসে আজেবাজে কথা বলা / অন্ধকারে ঢিল মারা
7 The grapes are sour আঙুর ফল টক
8 Charity begins at home আগে ঘর, তবে তো পর
9 Oil your own machine আপন চরকায় তেল দাও
10 To the pure all things are pure আপ ভালো তো জগৎ ভালো
11 Indolence is the mother of poverty আলস্যই দারিদ্র্যের মূল
12 It takes two to make a quarrel এক হাতে তালি বাজে না
13 Kill two birds with one stone এক ঢিলে দুই পাখি মারা
14 No pains, no gains কষ্ট করলেই কেষ্ট মেলে
15 No smoke without fire কারণ বিনা কার্য হয় না
16 Rumour is a great traveller গুজব খুব দ্রুত ছড়ায়
17 Cast pearls before swine উলুবনে মুক্তা ছড়ানো / বানরের গলায় মুক্তার মালা
18 A host in himself একাই একশো
19 Unity is strength একতাই বল
20 A cat has nine lives কই মাছের প্রাণ
21 Out of debt, out of danger কর্জ নাই, কষ্টও নাই
22 Forgive and forget ক্ষমাই পরম ধর্ম
23 Hunger is the best sauce ক্ষুধা পেলে বাঘেও ধান খায়
24 After death comes the doctor চোর পালালে বুদ্ধি বাড়ে
25 Every man is for himself চাচা আপন প্রাণ বাঁচা
26 Rob Peter to pay Paul জুতো মেরে গরু দান
27 Birds of a feather flock together চোড়ে চোরে মাসতুতো ভাই
28 To put the cart before the horse ঘোড়ার আগে গাড়ি জোতা
29 Physician heal thyself আগে নিজের চরকায় তেল দাও / চাচা আপন প্রাণ বাঁচা
30 There are lees to every wine চাঁদেও কলঙ্ক আছে
31 Might is right জোর যার মুল্লুক তার
32 Nothing like force ঠেলার নাম বাবাজি
33 Knowledge is power জ্ঞানই বল
34 Haste makes waste তাড়াহুড়োয় কাজ পণ্ড হয় / সবুরে মেওয়া ফলে
35 Make hay while the sun shines ঝোপ বুঝে কোপ মারা
36 Carry coal to Newcastle তেলা মাথায় তেল দেওয়া
37 Nothing venture, nothing have ঝুঁকি না নিলে লাভ হয় না
38 To make a mountain of a molehill তিলকে তাল করা
39 Money begets money টাকায় টাকা হয়
40 He is out of luck তার পোড়া কপাল
41 Adversity often leads to prosperity দুঃখের পরিণতি সুখে
42 Many a little makes a mickle দশের লাঠি একের বোঝা / রাই কুড়াতে কুড়াতে বেল
43 No pains, no gains দুঃখ বিনা সুখ লাভ হয় কি?
44 Virtue proclaims itself ধর্মের ঢাক আপনি বাজে
45 After clouds comes fair weather দুঃখের পরে আসে সুখ
46 All feet tread not in one shoe নানা মুনির নানা মত
47 Many men, many minds নানা মুনির নানা মত
48 After meat comes mustard নুন আনতে পান্তা ফুরোয় / ভোজের পরে মসলা
49 Love is blind প্রেম অন্ধ
50 Many drops make a shower বিন্দু জলে সিন্ধু হয়
51 Failures are the pillars of success ব্যর্থতাই সাফল্যের ভিত্তিভূমি
52 Art is long, life is short বিদ্যা অনন্ত, জীবন সংক্ষিপ্ত
53 Misfortune never comes alone বিপদ কখনও একা আসে না
54 Ill got, ill spent লাভের গুড় পিঁপড়ে খায় / অসৎ পথে আয় অসৎ পথেই যায়
55 Easier said than done বলা সহজ, কিন্তু করা কঠিন
56 Penny wise, pound-foolish বজ্র আঁটুনি ফস্কা গেরো
57 Call a spade a spade স্পষ্টাস্পষ্টি অপ্রিয় সত্য কথা বলা
58 Honesty is the best policy সততাই সর্বোৎকৃষ্ট পন্থা
59 The car turned turtle গাড়িটি উল্টে গেল
60 This collar is too limp এই কলারটি বড্ড নরম
61 Jack of all trades, master of none সবজান্তা অষ্টরম্ভা
62 Nothing succeeds like success জলেই জল বাঁধে
63 Self-help is the best help স্বাবলম্বনই সর্বশ্রেষ্ঠ অবলম্বন
64 Have patience in danger বিপদে ধৈর্য ধারণ কর
65 Waste not, want not অপচয় করো না, অভাবে পড়বে না
66 As you sow, so will you reap যেমন কর্ম তেমন ফল
67 To err is human মানুষ মাত্রই ভুল করে
68 She burst into tears সে কান্নায় ভেঙে পড়ল
69 The rose is a fragrant flower গোলাপ সুগন্ধি ফুল
70 He was taken to task তাকে তিরস্কার করা হয়েছিল
71 To make a mess of things ভূতের বাপের শ্রাদ্ধ করা / বিশৃঙ্খলা পাকানো
72 Patience has its reward সবুরে মেওয়া ফলে
73 A friend in need is a friend indeed বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু
74 A little learning is a dangerous thing অল্পবিদ্যা ভয়ংকরী
75 A golden key can open any door টাকায় বাঘের দুধ মেলে
76 The pen is mightier than the sword অসির চেয়ে মসী শক্তিশালী
77 Every fox must pay his skin to the furrier অতি চালাকের গলায় দড়ি
78 It is no use crying over spilt milk অতীতের কথা তুলে বা নষ্ট জিনিসে শোক করে লাভ নেই
79 Necessity knows no law (hath no law) অভাবে স্বভাব নষ্ট
80 Pride goeth before destruction অতি বাড় বেড়ো না ঝড়ে পড়ে যাবে / অতি দর্পে হত লঙ্কা
81 Quit not certainty for hope অনিশ্চিতের আশায় নিশ্চিত পরিত্যাগ করো না
82 Too many cooks spoil the broth অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
83 Slow and steady wins the race অধ্যবসায়ের ফলেই সাফল্য আসে
84 Arthur could not tame a woman’s tongue অবলার মুখই বল
85 Build castles in the air আকাশ-কুসুম রচনা করা / অলীক কল্পনা
86 Cut your coat according to your cloth আয় বুঝে ব্যয় কর
87 He who spits against the wind spits against his own face আকাশের দিকে থুতু ফেললে নিজের গায়েই লাগে
88 Know thyself নিজেকে জানো / আত্ম নং বিদ্ধি
89 We live in deeds, not in years আমরা কাজেই বাঁচি, বয়সে নয়
90 Where there is a will, there is a way ইচ্ছা থাকলেই উপায় হয়
91 Example is better than precept উপদেশ দেওয়ার চেয়ে দৃষ্টান্ত স্থাপন করা ভালো
92 Morning shows the day উঠন্ত মুলো পত্তনেই চেনা যায় / সকালেই দিন বোঝা যায়
93 Better late than never একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো
94 One swallow does not make a summer এক মাঘে শীত যায় না
95 United we stand, divided we fall একতায় উত্থান, বিভেদে পতন
96 A pet lamb makes a cross ram কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ট্যাঁস ট্যাঁস
97 Action speaks louder than words কথার চেয়ে কাজের দাম বেশি
98 An Ethiopian cannot change his skin কয়লা ধুলেও ময়লা যায় না
99 Give a dog a bad name and hang him কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি
100 Nero fiddles while Rome burns কারও পৌষ মাস, কারও সর্বনাশ
101 Better alone than in bad company কুসঙ্গে থাকার চেয়ে একা থাকাও ভালো
102 Out of sight, out of mind চোখের আড়াল তো মনের আড়াল
103 Rome was not built in a day কোনো বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না
104 Practice makes perfect গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন
105 When the danger is gone, God is forgotten গাং ডিঙোলে কুমিরকে কলা
106 A burnt child fears the fire ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়
107 All that glitters is not gold চকচক করলেই সোনা হয় না
108 Good wine needs no bush চেনা বামুনের পৈতার দরকার হয় না
109 Run with the hare and hunt with the hounds চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে
110 The devil would not listen to the scripture চোরা না শোনে ধর্মের কাহিনী
111 The pot calls the kettle black চালুনি বলে ছুঁচ, তোর তলা কেন ছেঁদা
112 While there is life, there is hope যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ
113 A guilty conscience needs no accuser ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি
114 First deserve, then desire আগে যোগ্য হও, তারপর কামনা কর
115 Oh the times! Oh the manners! সে রামও নেই, সে অযোধ্যাও নেই
116 Better an empty house than an ill tenant দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো
117 Blue are the hills that are far from us দূরের জিনিসই সুন্দর মনে হয়
118 Two heads are better than one দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
119 Two is company, three is none দুজনে বন্ধুত্ব হয়, তিন জনে কলহ হয়
120 We never know the worth of water till the well is dry দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না
121 A bad workman quarrels with his tools নাচতে না জানলে উঠোন বাঁকা
122 A beggar may sing before a pick-pocket ন্যাংটার নেই বাটপাড়ের ভয়
123 Cut off one’s nose to spite one’s face নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা
124 Something is better than nothing নাই মামার চেয়ে কানা মামা ভালো
125 Necessity is the mother of invention প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি
126 Diligence is the mother of good luck পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি
127 Fortune favours the brave বীরভোগ্যা বসুন্ধরা / ভাগ্য সাহসীদের সহায় হয়
128 As you make your bed, so you must lie on it যেমন কর্ম তেমন ফল ভোগ
129 Barking dogs seldom bite যত গর্জে তত বর্ষে না
130 As is the evil, so is the remedy যেমনি বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল
131 After sweetmeat comes sour sauce যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা
132 So many ways and so many disciplines যত মত তত পথ
133 Faults are thick where love is thin যারে দেখতে নারি তার চলন বাঁকা
134 Hope springs eternal in the human breast মানুষ আশাতেই বাঁচে
135 Give him an inch and he’ll take an ell লাই দিলে কুকুর মাথায় ওঠে / বসতে দিলে শুতে চায়
136 Give the devil his due শয়তানকেও তার ন্যায্য পাওনা দাও
137 All’s well that ends well সব ভালো যার শেষ ভালো তার
138 All things come to him who waits সবুরে মেওয়া ফলে
139 A man is known by the company he keeps সঙ্গ দেখে লোক চেনা যায়
140 A stitch in time saves nine সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়
141 Cheap goods are dear in the long run সস্তার তিন অবস্থা
142 Every dog has his day সুখ-সৌভাগ্যের দিন কারও চিরস্থায়ী হয় না
143 God helps those who help themselves ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে
144 Patience is bitter, but its fruit is sweet সবুরে মেওয়া ফলে
145 The leopard can’t change its spots স্বভাব যায় না মরলে, আর ইজ্জত যায় না ধুলে
146 Fools rush in where angels fear to tread হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল
147 The window panes steamed up জানালার কাঁচ ঝাপসা হয়ে গেল
148 The anti-socials are still at large সমাজবিরোধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে
149 On that question, I must part company with you ওই প্রশ্নে আমি অবশ্যই আপনার সাথে ভিন্নমত পোষণ করব
150 Culture is constantly evolving সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে
151 A beggar must not be a chooser ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
152 Breaking a butterfly on the wheel মশা মারতে কামান দাগা
153 It has been raining since morning সকাল থেকে বৃষ্টি হচ্ছে
154 The baby is always smiling শিশুটির মুখে হাসি লেগেই আছে
155 Self-preservation is the first law of nature চাচা আপন প্রাণ বাঁচা
156 He is out for your blood সে তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প
157 Desperate disease requires desperate remedies যেমন কুকুর তেমন মুগুর
158 I can’t help doing it আমি এটা না করে পারি না

📖 পার্ট ২: বাংলা প্রবাদ-প্রবচনের অন্তর্নিহিত অর্থ ও গভীর ব্যাখ্যা (৮২টি প্রবাদ)


Bangla Proverbs & Meaning

নং বাংলা প্রবাদ বাক্য প্রবাদের অন্তর্নিহিত অর্থ ও ব্যাখ্যা
1 অতি লোভে তাঁতি নষ্ট বেশি লোভে ক্ষতি হওয়া / সর্বস্ব হারানো
2 ধর্মের ঢাক আপনি বাজে পাপ কখনো চাপা থাকে না, স্বপ্রকাশিত হয়
3 অতি দর্পে হত লঙ্কা অহংকারই পতনের মূল
4 ধর্মের কল বাতাসে নড়ে অপকর্ম একসময় নিজ থেকেই প্রকাশিত হয়ে পড়ে
5 অতি মেঘে অনাবৃষ্টি অতি আড়ম্বরে কাজের কাজ কিছুই হয় না
6 ধরাকে সরা জ্ঞান করা অহংকারে সকলকে তুচ্ছ মনে করা
7 অল্পজলের মাছ সহজে ঘায়েল করা যায় এমন নির্বোধ ব্যক্তি
8 ধরি মাছ না ছুঁই পানি কৌশলে নিজের স্বার্থোদ্ধার করা অথচ দায় এড়িয়ে চলা
9 অন্ধকে দর্পণ দেখানো নির্বোধ বা অপাত্রে জ্ঞান দান করার বৃথা চেষ্টা
10 নাকে তেল দিয়ে ঘুমানো সম্পূর্ণ নিশ্চিন্ত ও দায়মুক্ত হওয়া
11 অসারের তর্জন গর্জন সার গুণহীন অযোগ্য ব্যক্তির ফাঁকা আস্ফালন
12 পাকা ধানে মই দেয়া চরম সর্বনাশ বা বিপুল ক্ষতি সাধন করা
13 ওঝার ব্যাটা বনগরু গুণী বা পণ্ডিত ব্যক্তির অযোগ্য মূর্খ সন্তান
14 কারো পৌষ মাস, কারো সর্বনাশ একজনের চরম লাভের সময়ে অন্যজনের চরম ক্ষতি
15 বামন হয়ে চাঁদে হাত অযোগ্য ব্যক্তি কর্তৃক অসম্ভব বড় কোনো প্রাপ্তির বৃথা চেষ্টা
16 কপাল গুণে গোপাল ঠাকুর নিজের যোগ্যতা না থাকলেও কেবল ভাগ্যের জোরে বড় হওয়া
17 পাপের ধন প্রায়শ্চিত্তে যায় অন্যায় ও অসদুপায়ে অর্জিত অর্থ কোনো না কোনোভাবে বিনষ্ট হয়
18 পর্বতের মূষিক প্রসব বিপুল তোড়জোড় ও আড়ম্বরের তুলনায় অতি সামান্য ফলাফল
19 কাঁচা বাঁশে ঘুন অল্প বয়সেই চরিত্র বা স্বভাব বিনষ্ট হওয়া
20 বারো মাস ত্রিশ দিন প্রতিদিন বা নিত্যদিনের চেনা ঘটনা
21 বারো মাসে তেরো পার্বণ বাঙালির জীবনে উৎসব-আনন্দের চিরন্তন প্রাচুর্য
22 কত ধানে কত চাল বাস্তবতার সম্মুখীন হয়ে কঠিন পরিস্থিতির কঠোর শিক্ষা পাওয়া
23 খাস তালুকের প্রজা অত্যন্ত অনুগত ও একান্ত বাধ্য ব্যক্তি
24 বরের ঘরে পিসী কনের ঘরে মাসী দু’পক্ষকেই খুশি রেখে নিজের স্বার্থ হাসিলকারী ব্যক্তি
25 খিচুড়ি পাকানো সহজ বিষয়কে জটিল ও বিশৃঙ্খল করে তোলা
26 গাছে কাঁঠাল গোঁফে তেল কোনো বস্তু প্রাপ্তির পূর্বেই ভোগের বৃথা আয়োজন
27 গন্ধমাদন বয়ে আনা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জিনিস বয়ে এনে অযথা ঝামেলা বাড়ানো
28 বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া শাসকের প্রচণ্ড প্রতাপ ও কঠোর শৃঙ্খলা বজায় থাকা
29 বজ্র আঁটুনি ফস্কা গেরো বাহিরে কড়াকড়ি নিয়ম দেখালেও ভেতরে সম্পূর্ণ শৈথিল্য ও শূন্য
30 বোঝার উপর শাকের আঁটি চরম কষ্টের মধ্যে অতিরিক্ত বাড়তি কষ্টের সংযোজন
31 ঘুঁটে পোড়ে গোবর হাসে নিজের আসন্ন পরিণতির কথা না ভেবে অন্যের বিপদে আনন্দ প্রকাশ
32 বিনা মেঘে বজ্রপাত অপ্রত্যাশিত বা আকস্মিক বড় ধরনের বিপদ নেমে আসা
33 চাল না চুলো ঢেঁকি না কুলো একান্তই সহায়-সম্বলহীন চরম নিঃস্ব অবস্থা
34 বানরের গলায় মুক্তার হার অপাত্রে মূল্যবান ও উৎকৃষ্ট জিনিস দান করা
35 জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ক্ষুদ্রতম কাজ থেকে সর্বোচ্চ স্তরের যাবতীয় কাজ একাই সম্পাদন
36 বাজারে কাটা জনপ্রিয়তা পাওয়া বা কাটতি থাকা
37 ঝোপ বুঝে কোপ মারা উপযুক্ত সুযোগের সদ্ব্যবহার করা
38 ভদ্রতার বালাই সামাজিক সাধারণ সৌজন্যবোধ বজায় রাখা
39 টোটো কোম্পানির ম্যানেজার কাজকর্মহীন ঘুরে বেড়ানো ভবঘুরে ব্যক্তি
40 ঢাক ঢাক গুড় গুড় কোনো সত্য বা ঘটনা গোপন রাখার অপচেষ্টা
41 মেঘের ছায়া আসন্ন অশুভ বা অমঙ্গলের ইঙ্গিত
42 যত দোষ নন্দ ঘোষ সব অন্যায়ের দায় নিরপরাধ বা দুর্বল ব্যক্তির ঘাড়ে চাপানো
43 শিখণ্ডী খাড়া করা অন্যকে সামনে রেখে তার আড়াল থেকে নিজের অসৎ উদ্দেশ্য হাসিল করা
44 তেলে মাথায় তেল দেয়া যার প্রাচুর্য আছে তাকেই আরও বেশি সাহায্য করা
45 দুধ কলা দিয়ে সাপ পোষা চিরশত্রুকে ভালোবেসে সযত্নে আশ্রয় দেওয়া (যা পরে কাল হয়ে দাঁড়ায়)
46 ধান ভানতে শিবের গীত আসল কাজের কথা বাদ দিয়ে অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করা
47 সাপও মরে, লাঠিও না ভাঙে কাজও হাসিল হওয়া আবার কোনো পক্ষের ক্ষতিও না হওয়া (উভয় কুল রক্ষা)
48 হরি ঘোষের গোয়াল বহু মানুষের বিশৃঙ্খল কোলাহল ও শোরগোল
49 অজার যুদ্ধে আঁটুনি সার সামান্য ফলাফলের জন্য অতিরঞ্জিত আড়ম্বরপূর্ণ প্রস্তুতি
50 অতি দানে বলির পাতালে হলো ঠাঁই মাত্রাতিরিক্ত বদান্যতার কারণে শেষ পর্যন্ত নিজেকেই বিপদে পড়তে হওয়া
51 অতি মন্থনে বিষ ওঠে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ঘাঁটাঘাঁটি করলে হিতে বিপরীত হওয়া
52 অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট একই কাজে অতিরিক্ত দায়িত্বশীল লোক থাকলে কাজের শৃঙ্খলা নষ্ট হয়
53 অল্পবিদ্যা ভয়ংকরী অসম্পূর্ণ বা সামান্য জ্ঞান নিয়ে পণ্ডিতি করতে গিয়ে মহা বিপদ সৃষ্টি
54 অন্ধের হাতি দেখা সামগ্রিক সত্য না জেনে আংশিক অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত মতামত দেওয়া
55 অশ্বত্থামা হত ইতি গজ সত্যকে কৌশলে অস্পষ্ট রেখে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চাতুর্য
56 আগ নাংলা যে দিকে যায়, পাছ নাংলা সে দিকে যায় পূর্বসূরি বা বড়দের অন্ধভাবে অনুকরণ করা
57 আসলে মুষল নাই ঢেঁকি ঘরে চাঁদোয়া মৌলিক উপাদানের অভাব অথচ বাহ্যিক সাজসজ্জায় বড়াই করা
58 ইটটি মারলে পাটকেলটি খেতে হয় অন্যকে আঘাত করলে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকতে হয়
59 ইল্লত যায়না ধুলে খাসলত যায়না মলে মজ্জাগত স্বভাব বা বদভ্যাস সহজে পরিবর্তন করা যায় না
60 উনো বর্ষায় দুনো শীত যে বছর বর্ষায় বৃষ্টি কম হয়, সে বছর শীতের তীব্রতা বেশি হয়
61 কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস সঠিক বয়সে সুশিক্ষা বা শাসন না দিলে পরিণত বয়সে সংশোধন সম্ভব নয়
62 চকচক করলেই সোনা হয় না বাহ্যিক সৌন্দর্য দেখেই কোনো বস্তুর প্রকৃত গুণ যাচাই করা যায় না
63 চেনা বামুনের পৈতা লাগে না স্বনামধন্য বা প্রতিষ্ঠিত ব্যক্তির কোনো নতুন প্রমাণের প্রয়োজন হয় না
64 চোরা না শুনে ধর্মের কাহিনী দুরাচারী ব্যক্তিকে নীতিবাক্য শুনিয়ে সৎ পথে আনা যায় না
65 ঝিকে মেরে বৌকে শেখানো একজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পরোক্ষভাবে অন্যকে সতর্ক করা
66 ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার কোনো সাজসরঞ্জাম বা ক্ষমতা ছাড়াই সর্দারি দেখানোর ভান করা
67 দশচক্রে ভগবান ভূত অনেকের মিলিত মিথ্যা প্রচারণায় সত্যও অনেক সময় মিথ্যায় রূপ নেয়
68 দেবতার বেলা লীলাখেলা, পাপ লিখেছে মানুষের বেলা প্রভাবশালীদের ক্ষেত্রে যা অপরাধ নয়, সাধারণ মানুষের ক্ষেত্রে তা মহা অপরাধ
69 নাচতে না জানলে উঠোন বাঁকা নিজের অদক্ষতার দায় পরিবেশ বা অন্য বিষয়ের ওপর চাপানো
70 নিজের চরকায় তেল দেয়া অন্যের বিষয়ে অযথা নাক না গলিয়ে নিজের কর্তব্য পালন করা
71 পরের ধনে পোদ্দারি অন্যের অর্জিত অর্থে নিজের দাপট বা বাহাদুরি প্রদর্শন করা
72 পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে বাধ্যতামূলক পরিস্থিতিতে পড়ে অনিচ্ছা সত্ত্বেও প্রতিকূল কাজ করতে হওয়া
73 পুরানো চাল ভাতে বাড়ে অভিজ্ঞতা ও বয়স বাড়লে মানুষের প্রজ্ঞা ও কার্যকারিতা বৃদ্ধি পায়
74 পান্তা ভাতে ঘি নষ্ট, বাপের বাড়ি ঝি নষ্ট অনুপযুক্ত স্থানে মূল্যবান জিনিসের অপব্যবহার করা
75 বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে প্রত্যেক জীব ও মানুষ তার নিজস্ব স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশেই সবচেয়ে সুন্দর
76 বিড়ালের ভাগ্যে শিকা ছেঁড়া প্রত্যাশা ছাড়াই সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে কাঙ্ক্ষিত বস্তু লাভ
77 বড়র পিরিতি বালির বাঁধ ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ ক্ষমতাবান ধনীদের সাথে বন্ধুত্ব ক্ষণস্থায়ী ও নির্ভরযোগ্য নয়
78 মারের ওপর ওষুধ নাই ন্যায়সংগত উপদেশে কাজ না হলে কঠোর দণ্ডই একমাত্র উপায়
79 যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন জন পরস্পর সম্প্রীতি ও ভালোবাসা থাকলে স্বল্প স্থানে বা সংকীর্ণ পরিসরেও মিলেমিশে থাকা যায়
80 যে দামে কেনা সেই দামে বিক্রি বিনামূল্যে বা সহজে প্রাপ্ত বিষয়ের কোনো লাভ-ক্ষতির মায়া না থাকা
81 সাত নকলে আসল খাস্তা ধারাবাহিক অনুকরণ করতে করতে মূল বিষয়ের সৌন্দর্য বা বিশুদ্ধতা নষ্ট হওয়া
82 হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী অপদার্থ শাসকের কাছে অকর্মণ্য নির্বোধের পরামর্শ লাভ

🎯 বিসিএস ও চাকরির বিগত বছরের প্রবাদ সম্পর্কিত ৫টি মডেল MCQ

১. “To err is human” — এর সঠিক বাংলা অনুবাদ কোনটি?
(ক) মানুষ ভুলের শিকার
(খ) মানুষ মাত্রই ভুল করে
(গ) ভুলের ঊর্ধ্বে কেউ নয়
(ঘ) মানুষ ভুলশীল

✓ সঠিক উত্তর: (খ) মানুষ মাত্রই ভুল করে

২. “দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না” — এর সঠিক ইংরেজি প্রবাদ কোনটি?
(ক) A stitch in time saves nine
(খ) Blessings are not valued till they are lost
(গ) We never know the worth of water till the well is dry
(ঘ) All’s well that ends well

✓ সঠিক উত্তর: (গ) We never know the worth of water till the well is dry

৩. “পর্বতের মূষিক প্রসব” প্রবাদটির যথাযথ ভাবার্থ কী?
(ক) অসম্ভব ঘটনা ঘটা
(খ) বিপুল তোড়জোড়ে তুচ্ছ অর্জন
(গ) পর্বতের মতো বিপদ
(ঘ) সামান্য ভুলে বড় ক্ষতি

✓ সঠিক উত্তর: (খ) বিপুল তোড়জোড়ে তুচ্ছ অর্জন

👨‍🏫
Mohammad Sakhaoat Hosain
Instructor (English), Hajiganj Government Technical School and College
Former Lecturer in English, Dhaka International University (DIU)

আজকের বঙ্গ • Ajker Bongo — বেকারদের সাথে আছি।
www.ajkerbongo.com

Related Articles

Back to top button