Bangla GrammarJob Preparation

৪. পারিভাষিক শব্দ — প্রশাসন, সংবিধান, গণমাধ্যম ও বিগত বিসিএস সংকলন

সরকারি দাপ্তরিক যোগাযোগ, আইন ও প্রশাসনের কাজে ব্যবহৃত ইংরেজি পরিভাষার প্রমিত বাংলা রূপকে পারিভাষিক শব্দ বলা হয়। বিসিএস প্রিলিতে অন্তত ১-২ নম্বর এই অধ্যায় থেকে নিশ্চিত থাকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

🏛️ পারিভাষিক শব্দ: বিসিএস পরীক্ষায় বারবার আসা শীর্ষ পরিভাষা

প্রশাসন ও বিচার বিভাগ

  • Ad-hoc ➔ অনানুষ্ঠানিক / তদর্থক
  • Affidavit ➔ হলফনামা
  • Embargo ➔ নিষেধাজ্ঞা / অবরোধ
  • Sub-judice ➔ বিচারাধীন
  • White paper ➔ শ্বেতপত্র (সরকারি গুরুত্বপূর্ণ বিবৃতি)
  • Blue print ➔ নীল নকশা / প্রতিচিত্র
  • Protocol ➔ চুক্তি খসড়া / নিয়মাবলী
  • Red-tapism ➔ লালফিতার দৌরাত্ম্য / আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা
  • Deed of agreement ➔ চুক্তিপত্র
  • Deadlock ➔ অচলবস্থা

অর্থ ও বাণিজ্য

  • Goodwill ➔ সুনাম
  • Dividend ➔ লভ্যাংশ
  • Audit ➔ নিরীক্ষা
  • Revenue ➔ রাজস্ব
  • Invoice ➔ চালান
  • Tariff ➔ শুল্ক
  • Royalty ➔ স্বত্বশুষ্ক / রয়্যালটি

শিক্ষা, পদবি ও সাধারণ পরিভাষা

  • Autonomous ➔ স্বায়ত্তশাসিত
  • Curfew ➔ সান্ধ্য আইন
  • Census ➔ আদমশুমারি
  • Hierarchy ➔ পদসোপান
  • Lien ➔ কর্মস্বত্ব
  • Noting ➔ নথিভুক্তকরণ
  • Sabotage ➔ অন্তর্ঘাত
  • Quorum ➔ কোরাম (ন্যূনতম উপস্থিতি)
  • Walk-out ➔ সভা বর্জন

📝 মডেল টেস্ট (BCS Model Test)

১. ‘Ad-hoc’ শব্দের যথার্থ পারিভাষিক শব্দ কোনটি?

  • (ক) অস্থায়ী
  • (খ) তদর্থক
  • (গ) খসড়া
  • (ঘ) জরুরি

💡 সঠিক উত্তর: (খ) | ব্যাখ্যা: Ad-hoc-এর প্রমিত পারিভাষিক শব্দ হলো ‘তদর্থক’ বা বিশেষ উদ্দেশ্যমূলক।

২. ‘Sabotage’ শব্দের বাংলা পরিভাষা কী?

  • (ক) প্রতিরোধ
  • (খ) অন্তর্ঘাত
  • (গ) বিদ্রোহ
  • (ঘ) শান্তিচুক্তি

💡 সঠিক উত্তর: (খ) | ব্যাখ্যা: Sabotage শব্দের বাংলা পারিভাষিক অর্থ হলো অন্তর্ঘাত।

৩. ‘White paper’-এর পারিভাষিক অর্থ কোনটি?

  • (ক) সাদা কাগজ
  • (খ) শ্বেতপত্র
  • (গ) দলিলপত্র
  • (ঘ) অভিযোগনামা

💡 সঠিক উত্তর: (খ) | ব্যাখ্যা: সরকারিভাবে প্রকাশিত তথ্যসম্বলিত দলিলকে ‘শ্বেতপত্র’ বা White paper বলা হয়।

৪. ‘Embargo’ শব্দটির অর্থ কী?

  • (ক) নিষেধাজ্ঞা
  • (খ) অনুমতি
  • (গ) বাণিজ্য চুক্তি
  • (ঘ) শুল্কমুক্ত

💡 সঠিক উত্তর: (ক) | ব্যাখ্যা: আন্তর্জাতিক বা বাণিজ্যিক অবরোধ/নিষেধাজ্ঞাকে ‘Embargo’ বলা হয়।

৫. ‘Affidavit’-এর সঠিক পরিভাষা কোনটি?

  • (ক) জবানবন্দি
  • (খ) হলফনামা
  • (গ) রায়
  • (ঘ) অভিযোগপত্র

💡 সঠিক উত্তর: (খ) | ব্যাখ্যা: আদালতে আইনগতভাবে গৃহীত শপথপত্রকে ‘হলফনামা’ বা Affidavit বলা হয়।

👨‍🏫

লেখক ও সংকলক পরিচিতি

Mohammad Sakhaoat Hosain

Instructor (English)
Hajiganj Government Technical School and College

Former Lecturer in English
Dhaka International University

Related Articles

Back to top button