Close Menu
  • Home
  • Tools
    • Calculator
  • News
    • Islamic info Bangla
    • Lifestyle
  • Study
    • Class 9-10
      • Science
      • রসায়ন (SSC)
    • Grammar
    • Paragraph For SSC, HSC 2025
    • Compositions
    • English Speaking
    • জাপানিজ ভাষা (Japanease Language)
  • Best Job
  • Price
    • Product review
Ajker Bongo
Google News
  • Home
  • Tools
    • Calculator
  • News
    • Islamic info Bangla
    • Lifestyle
  • Study
    • Class 9-10
      • Science
      • রসায়ন (SSC)
    • Grammar
    • Paragraph For SSC, HSC 2025
    • Compositions
    • English Speaking
    • জাপানিজ ভাষা (Japanease Language)
  • Best Job
  • Price
    • Product review
Ajker Bongo
Home » Lifestyle
Lifestyle

লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫,টিকেট ও ভাড়ার তালিকা

Ajker bongoBy Ajker bongoUpdated:July 5, 2025No Comments4 Mins Read

লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী অনুসন্ধান করছেন? লালমনি এক্সপ্রেস বাংলাদেশের দ্রুততম একটি আন্তঃনগর ট্রেন। লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে উওরাঞ্চলের লালমনিরহাট জেলার মধ্যে দিয়ে চলাচল করে। বিশেষ করে লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট জেলা ও ঢাকা বিভাগের আন্তঃযোগাযোগ সৃষ্টি করেছে বিধায় লালমনি এক্সপ্রেস ট্রেনটি জনগণের পছন্দের তালিকায় স্থান লাভ করেছে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে “লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী” জানানোর পাশাপাশি লালমনি এক্সপ্রেস ট্রেনের টিকেট ও ভাড়ার তালিকা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য আপনাকে জানাবো।  তবে এসকল তথ্য জানানার পূর্বে অবশ্যই আপনার লালমনি এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন।

Table of Contents

Toggle
  • লালমনি এক্সপ্রেস
  • লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী 
  • লালমনি এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী 
  • লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা 
  • কেন লালমনি এক্সপ্রেস এর সময়সূচি জানা জরুরি 
  • প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ( FAQ)
    • লালমনি এক্সপ্রেস কে প্রতিদিন চলাচল করে? 
    • লালমনি এক্সপ্রেস ট্রেনের টিকিট কোথায় পাবো? 
    • লালমনি এক্সপ্রেসে কি খাবার দেওয়া হয়?
  • শেষ কথা 

লালমনি এক্সপ্রেস

লালমনি এক্সপ্রেস বাংলাদেশের দ্রুততম একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি উত্তর অঞ্চলের লালমনিরহাট জেলা ও ঢাকা জেলা তথা ঢাকা বিভাগের সাথে যোগাযোগ আরো সমৃদ্ধ করেছে। ২০০৪ সালের ৭ই মার্চ এই ট্রেনটি সর্বপ্রথম সেবা দানে নিয়োজিত হয়। লালমনি এক্সপ্রেস বগুড়া গাইবান্ধা লালমনিরহাট নাটোর সহ দেশের বিভিন্ন শহরকে ঢাকা সাথে সংযোগ করেছে যা জনগণের কাছে বেশ জনপ্রিয়। ট্রেনটি ২০০৪ সালে সেবাদানে নিয়োজিত হলেও ট্রেনটিতে বেশ উন্নত মানের সেবা পাওয়া যাবে এ সকল সেবার মধ্যে রয়েছে: এসি, নন এসি, খাবার ব্যবস্থা, ঘুমানোর ব্যবস্থা ও বিনোদনসহ বিভিন্ন মূলকের সুবিধা যা আপনার ভ্রমণকে আরো সহজ ও আরামদায়ক তুলবে। 

লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী 

প্রাথমিকভাবে লালমনি এক্সপ্রেস ট্রেনটি প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটি হিসেবে বন্ধ থাকে এই দিনে ট্রেনটি চলাচল করে না। তবে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে রাত ৮:০০ ঘটিকা সময়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ও ঢাকাতে সকাল ৬:৩০ মিনিটে ট্রেনটি পৌঁছায় এবং ট্রেনটি ঢাকা থেকে সকাল ৯ ঘটিকায় যাত্রা করে ও লালমনিরহাট রেলওয়ে স্টেশনে রাত ৭:৩০ মিনিটে পৌঁছায়। নিম্নে লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ছক আকারে উপস্থাপন করা হয়েছে:

স্টেশনের নামট্রেন ছাড়ার সময়ট্রেন পৌঁছানোর সময়ছুটির দিন
লালমনিরহাট থেকে ঢাকারাত ৮:০০ মিনিটসকাল ৬:৩০ মিনিটেশুক্রবার
ঢাকা থেকে লালমনিরহাটসকাল ৯:০০ মিনিটরাত ৭ টা ৩০ মিনিটশুক্রবার

লালমনি এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী 

লালমনি এক্সপ্রেস সরাসরি লালমনিরহাট থেকে ঢাকা আবার ঢাকা থেকে লালমনিরহাট বিরতিহীন ভাবে চলাচল করে না বরং কয়েকটি স্টেশনে বিরতি নিয়ে থাকে। নিম্নে আমরা ছক আকারে সুবিন্যস্তভাবে ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী:

বিরতি স্টেশন নাম ঢাকা থেকে (৭৫১) লালমনিরহাট থেকে (৭৫২)
বিমান বন্দর রাত ১০:০৮ —
জয়দেবপুর রাত ১০:৩৬ সন্ধ্যা ৬:৪০
টাঙ্গাইল রাত ১১:৩৩ বিকাল ৫:২৬
বি-বি-পূর্ব/বঙ্গবন্ধু সেতু পূর্ব রাত ১১:৫৫ বিকাল ৫:০১
শহীদ এম মনসুর আলী রাত ১২:৩১ বিকাল ৪:১৮
উল্লাপাড়া রাত ১২:৫১ বিকাল ৩:৫২
বড়াল ব্রিজ রাত ১:১৩ বিকাল ৩:৩১
আজিমনগর রাত ২:০১ বিকাল ৩:৫১
নাটোর রাত ২:৩৯ দুপুর ২:২৩
সান্তাহার রাত ৩:৪৫ দুপুর ২:৩৫
বগুড়া রাত ৪:৩০ দুপুর ১:০৮
সোনাতলা সকাল ৫:৩০ দুপুর ১২:৫১
বোনারপাড়া সকাল ৫:২১ সকাল ১১:৫৯
গাইবান্ধা সকাল ৫:৪৮ সকাল ১১:৩৪
বামনডাঙ্গা সকাল ৬:২০ সকাল ১১:০২
পীরগাছা সকাল ৬:৪০ সকাল ১০:৪৩
কাউনিয়া সকাল ৭:০০ সকাল ১০:২৫
তিস্তা জংশন সকাল ৭:১০ সকাল ১০:১৬

বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশ রেলওয়ে এর নির্দেশনা অনুযায়ী যে কোন সময় লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী পরিবর্তিত হতে পারে। তবে সর্বশেষ সময়সূচী এখানে প্রদান করা হয়েছে।

লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা 

লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়া মূলত আসনের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে আপনি যদি ভালো মানের আসন নিতে চান সেক্ষেত্রে আপনাকে বেশি মূল্য পরিশোধ করতে হবে। তবে সাধারণত পতি আসনের দাম ৪২০ টাকা থেকে শুরু করে পনেরশো দশ টাকা পর্যন্ত হয়ে থাকে। নিম্নে আসনের উপর ভিত্তি করে লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা উপস্থাপন করা হয়েছে: 

আসন বিভাগটিকিটের মূল্য (১৫% ভ্যাট)
এসি বার্থমাত্র ২১৮০ টাকা
এসি সিটমাত্র ১৪৫৫ টাকা
স্নিগ্ধামাত্র ১২১৪ টাকা
শোভন চেয়ারমাত্র ৬৩৫ টাকা

কেন লালমনি এক্সপ্রেস এর সময়সূচি জানা জরুরি 

লালমনি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে হলে আপনার অবশ্যই ট্রেনের সময় অনুযায়ী স্টেশনে পৌঁছানো প্রয়োজন কেননা এটি একটি আন্তঃনগর ট্রেন। ট্রেনটি তার নির্ধারিত সময়ে লালমনিরহাট থেকে ঢাকা থেকে লালমনিরহাটে যাত্রা শুরু করে। এক্ষেত্রে নির্ধারিত সময় ট্রেন স্টেশনে পৌঁছালে লালমনি এক্সপ্রেস ট্রেনটি ভ্রমণ করার সুযোগ থাকে। 

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ( FAQ)

লালমনি এক্সপ্রেস কে প্রতিদিন চলাচল করে? 

হ্যাঁ ,লালমনি এক্সপ্রেস সাপ্তাহিক শুক্রবার বাদে প্রতিদিন চলাচল করে। তবে বাংলাদেশ রেলওয়ের নোটিশ ও ছুটির দিনে এর পরিবর্তন দেখা দিতে পারে। 

লালমনি এক্সপ্রেস ট্রেনের টিকিট কোথায় পাবো? 

লালমনি ট্রেনের টিকিট সংগ্রহ করার জন্য আপনি বাংলাদেশ রেলের অফিসিয়াল ওয়েবসাইট (www.railapp.railway.gov.bd) থেকে অনলাইনে বা আপনার নিকটস্থ স্টেশন কাউন্টার থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারেন। 

লালমনি এক্সপ্রেসে কি খাবার দেওয়া হয়?

না লালমনি এক্সপ্রেসের সাধারণত খাবার দেওয়া হয় না। তবে পথে বিরতি দেওয়া স্টেশন থেকে আপনি খাবার সংগ্রহ করতে পারবেন।

শেষ কথা 

প্রত্যাশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে “লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী” সম্পর্কে জানার পাশাপাশি বিস্তারিত তথ্য জানতে পেরেছি। একটি ট্রেনের সঠিক সময়সূচী আপনার ভ্রমণকে যেমন সহজ করে তোলে তেমনি আপনার ভ্রমণকে বেশ আনন্দ করে তুলতে পারে। আমাদের এই আর্টিকেল সম্পর্কে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে  মতামত জানাতে পারেন ।

আরও জানতে পারেনঃ সেরা ৫০০+ জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া 

Previous Articleপ্রতিবেদন লেখার নিয়ম
Next Article Padma bridge paragraph
Ajker bongo
  • Website

Related Posts

জুম্মা মোবারক স্ট্যাটাস

November 9, 2025

সোহাগ পরিবহন অনলাইন টিকিট ২০২৫

July 12, 2025

হানিফ পরিবহন অনলাইন টিকিট ২০২৫

July 12, 2025

পূর্বাশা পরিবহন কাউন্টার নাম্বার: সকল রুট ও যোগাযোগ নম্বর

July 12, 2025
Leave A Reply Cancel Reply

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form id=2223]

[ruby_related total=5 layout=5]

© 2025 Ajker Bongo.

Type above and press Enter to search. Press Esc to cancel.