Bangla LiteratureJob Preparation

জসীম উদ্দীন — পল্লীকবি, নকশী কাঁথার মাঠ, কবর কবিতা ও মডেল টেস্ট

বাঙালির চিরায়ত গ্রাম-বাংলার রূপ, মেঠোপথ, কিষাণ-কিষাণীর সহজ-সরল প্রেম ও বিরহগাথাঁর সার্থক রূপকার হলেন পল্লীকবি জসীম উদ্দীন।

Thank you for reading this post, don't forget to subscribe!

📌 জসীম উদ্দীন: জীবন ও বিশেষ তথ্য

  • জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, তাম্বুলখানা গ্রাম, ফরিদপুর (মাতুলালয়ে)।
  • মৃত্যু: ১৩ মার্চ ১৯৭৬, ঢাকা।
  • উপাধি: ‘পল্লীকবি’।
  • বিশেষ কৃতিত্ব: কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.এ ক্লাসের ছাত্রাবস্থায় তাঁর রচিত বিখ্যাত ‘কবর’ কবিতাটি ম্যাট্রিকুলেশন ক্লাসের বাংলা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হয়েছিল।

📚 প্রধান প্রধান সৃষ্টি

১. কাহিনীকাব্য ও গীতিকাব্য

  • নকশী কাঁথার মাঠ (১৯২৯): রূপাই ও সাজুর অমর প্রেমের বিয়োগান্তক আখ্যানকাব্য। ই. এম. মিলফোর্ড একে ‘The Field of the Embroidered Quilt’ নামে ইংরেজি অনুবাদ করেন।
  • সোজন বাদিয়ার ঘাট (১৯৩৩): সোজন ও দুলীর সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রেমের আখ্যান।
  • রাখালী (১৯২৭): কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ (এর অন্তর্ভুক্ত কবিতা: কবর – “এখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে…”)।
  • অন্যান্য কাব্য: বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি, রূপবতী।

২. নাটক ও আত্মজীবনী

  • নাটক: বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ।
  • স্মৃতিকথা: ঠাকুরবাড়ির আঙিনায়, যাদের দেখেছি।
  • ভ্রমণকাহিনী: চলে মুসাফির, হলদে পরীর দেশে।

📝 মডেল টেস্ট (BCS Model Test)

১. জসীমউদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ ইংরেজি অনুবাদ করেন কে?

  • (ক) উইলিয়াম কেরি
  • (খ) ই. এম. মিলফোর্ড
  • (গ) এডওয়ার্ড থম্পসন
  • (ঘ) ডব্লিউ বি ইয়েটস

💡 সঠিক উত্তর: (খ) | ব্যাখ্যা: ১৯২৯ সালে প্রকাশিত এই কাব্যকে ই. এম. মিলফোর্ড ‘The Field of the Embroidered Quilt’ নামে অনুবাদ করেন।

২. ‘কবর’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

  • (ক) সমকাল
  • (খ) কল্লোল
  • (গ) সওগাত
  • (ঘ) প্রবাসী

💡 সঠিক উত্তর: (খ) | ব্যাখ্যা: ১৯২৫ সালে দীনেশরঞ্জন দাশ সম্পাদিত বিখ্যাত ‘কল্লোল’ পত্রিকায় কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয়।

৩. ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান দুই চরিত্র কারা?

  • (ক) রূপাই ও সাজু
  • (খ) সোজন ও দুলী
  • (গ) কদম ও রাবেয়া
  • (ঘ) করিম ও রহিমা

💡 সঠিক উত্তর: (খ) | ব্যাখ্যা: হিন্দু-মুসলিম সম্প্রীতির রূপক হিসেবে সোজন ও দুলী চরিত্র দুটি এ কাব্যে চিত্রিত।

👨‍🏫

লেখক ও সংকলক পরিচিতি

Mohammad Sakhaoat Hosain

Instructor (English)
Hajiganj Government Technical School and College

Former Lecturer in English
Dhaka International University

Related Articles

Back to top button