Job

আন্তর্জাতিক সংস্থায় নেপালে আউটরিচ স্পেশালিস্ট পদে চাকরির সুযোগ- ২০২৪

আন্তর্জাতিক সংস্থায় নেপালে আউটরিচ স্পেশালিস্ট পদে চাকরির সুযোগ- ২০২৪ঃ হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) অঞ্চলের আটটি আঞ্চলিক সদস্যদেশ নিয়ে গঠিত সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সংস্থার লিভিং মাউন্টেইন ল্যাব (এলএমএল) ইউনিটে আউটরিচ স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

পদের নাম:

আউটরিচ স্পেশালিস্ট

আবেদন পদ্ধতি:

প্রার্থীদের আইসিআইএমওডির ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন লিংকে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়:

২২ ডিসেম্বর ২০২৪ (নেপাল সময়)

পদসংখ্যা:

১টি

যোগ্যতা:

  • এনভায়রনমেন্টাল সায়েন্স, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ক্লাইমেট চেঞ্জ বা এ ধরনের বিষয়ে উচ্চতর ডিগ্রি।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা
  • আউটরিচ, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, এবং ডেভেলপমেন্ট সেক্টরে অভিজ্ঞতা থাকতে হবে।
  • ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন বা বায়োডাইভারসিটি কনজারভেশনে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
  • আন্তর্জাতিক দাতা ও আঞ্চলিক স্টেকহোল্ডারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • হিন্দুকুশ হিমালয় অঞ্চলের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।
  • ইংরেজিতে সাবলীল হতে হবে। নেপালি, হিন্দি, উর্দু, মান্দারিন—যেকোনো একটি বা দুটি ভাষা জানা থাকলে অগ্রাধিকার।
  • হিন্দুকুশ হিমালয় অঞ্চলে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জনবল নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৪

চাকরির ধরন:

চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল:

আইসিআইএমওডি হেড অফিস এবং এলএমএল, গোদাভারি, কাঠমান্ডু, নেপাল

বেতন:

বছরে মোট ৩৩,৭২০ মার্কিন ডলার (প্রায় ৪০ লাখ ৪২ হাজার ৮৩৯ টাকা)।

সুযোগ-সুবিধা:

  • প্রভিডেন্ট ফান্ড
  • সমন্বয় ভাতা
  • সন্তান/নির্ভরশীল সদস্য ভাতা
  • স্বাস্থ্য, জীবন ও দুর্ঘটনা বিমা
  • ১৮ বছরের নিচে অন্তত দুই সন্তানের জন্য শিক্ষা ভাতা
  • সিভিয়ারেন্স পে
  • ছুটি ও ডে-কেয়ার সুবিধা

এটি একটি আন্তর্জাতিক মানের চাকরির সুযোগ। আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button